× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

মুজিববর্ষে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশ -পানিসম্পদ উপমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মুজিববর্ষে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ দেশ। সেই লক্ষ্যে সরকার দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে চলেছে।

আজ নড়িয়া-জাজিরা সড়কের নড়িয়া পৌরসভা বাজার অংশের ৩৯০ মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পানিসম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, পদ্মা নদীর ভাঙন রোধে বাধের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালে পদ্মার ভাঙনে ৫ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। গত বছর পদ্মা নদীর ভাঙন আমরা ঠেকাতে পেরেছি। গত বর্ষা মৌসুমের শেষের দিকে ১২টি বাড়ি আকস্মিকভাবে ভাঙনের কবলে পরেছিল।

এ বছর নদী ভরাট করে ওই জমি ভাঙন কবলিতদের মাঝে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভাঙন রোধে নড়িয়া-সহ শরীয়তপুরে নতুন আরো দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যাতে পদ্মা পাড়ের মানুষ ভাঙনের কবলে পড়ে ভিটে বাড়ি না হারায়। এর আগে উপমন্ত্রী পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..