উদ্যোক্তার মেধা ও জ্ঞান মূল্যবান সম্পদ -টেলিযোগাযোগ মন্ত্রী

উদ্যোক্তার মেধা ও জ্ঞান মূল্যবান সম্পদ -টেলিযোগাযোগ মন্ত্রী

শুধু স্থাবর সম্পত্তি নয়, একজন উদ্যোক্তার মেধা ও দক্ষতা অত্যন্ত মূল্যবান সম্পদ। অন্যদিকে ব্যাংকিংসেবা, ব্যবসা বাণিজ্য ও কলকারখানা এখন আর এনালগ থাকার দিন নেই- সবই ডিজিটাল হতে হবে। তিনি শিক্ষা ও দক্ষতার ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের কল সেন্টারসমূহ একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। মন্ত্রী তরুণ ও সৃজনশীল উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে শুরু করা এই কর্মকান্ণ্ড এগিয়ে নিতে ব্যাংকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক ব্যাংকের সাথে কলসেন্টার প্রতিষ্ঠান সমূহের সংগঠন বাক্কোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ্সব কথা বলেন।

মন্ত্রী দেশের পোশাক শিল্পের বিকাশে সাধারণ কর্মীদের মূল শক্তি হিসেবে বর্ণনা করে বলেন, যারা কম্পিউটারও শিখেনি তাদের কাজে লাগিয়ে বাক্কো কল সেন্টার কাজ শুরু করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, কলসেন্টারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের দূরত্বটা ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে দূর হয়ে গেল। মন্ত্রী তথ্যপ্রযুক্তি বিকাশের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, কলসেন্টার খাত কেবল শুধু ভাল ইংরেজি জানা লোকের জন্যই নয়, এখাতে ভাল বাংলা জানা মানুষের চাহিদা রয়েছে। তিনি আরো বলেন, আমরা এক সময়ে ভাবতাম সবই রপ্তানী করতে হবে-নিজেদের অভ্যন্তরীণ বাজারের দিক আমরা তাকাইনি। অথচ ১৭ কোটি মানুষের একটি দেশ তার দ্রুত উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরই ডিজিটাইজেসনের অনেক কাজ রয়েছে। তিনি ব্যাঙ্কং খাতে আইন ও নীতিমালা নবায়নসহ যেসব কাগজভিত্তিক কর্মকাণ্ড রয়েছে তা ডিজিটাল করার আহ্বান জানান।

মোস্তাফা জব্বার আরো বলেন, প্রথম শিল্প বিপ্লব যুগ থেকে শুরু করে অদ্যাবধি শিল্প বাণিজ্যের বিকাশে ব্যাংক বড় ভূমিকা পালন করে আসছে। ডিজিটাল বাংলাদেশ বিণির্মাণে গত এগারো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কর্মসূচি করোনাকালেও অচল জীবন যাত্রাকে সক্রিয় রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অর্জনসমূহকে ধরে রাখতে হবে। তিনি বলেন, এতদিন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশ ছিল আমদানি নির্ভর একটি দেশ। আজকের বাংলাদেশ এই খাতের একটি রপ্তানি নির্ভর একটি দেশে উন্নীত হয়েছে। দেশে ১১টি মোবাইল কারখানায় দেশের শতকরা ৬০ ভাগ মোবাইল সেটের চাহিদা মেটাতে সক্ষম। বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে। আইওটি ডিভাইস রপ্তানি করা হচ্ছে। তিনি রোবটিকস, বিগডাটা ও আইওটিসহ উদীয়মান ডিজিটাল ডিভাইস খাতে বিনিয়োগে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা, হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং বাক্কোর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।