উত্তরাখণ্ডে তুষার ধসে ১০ জনের মৃত্যু

উত্তরাখণ্ডে তুষার ধসে ১০ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে মৃত্যুর আশঙ্কা শতাধিক রয়েছে বলে জানান কতৃপক্ষ।

রবিবার ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠে হিমবাহ ভেঙে তবে এ ঘটনায় ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

এরআগে, সকালে তুষারধসের জেরে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তখন ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনার পর তারা সবাই নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এছাড়া, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। তবে নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।