× Banner
সর্বশেষ
দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী

উত্তর কোরিয়ার হামলার মুখে দক্ষিণ

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া এবার দক্ষিণ কোরিয়ায় সরাসরি হামলার হুমকি দিলো। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।

উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় থাড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয় ওয়াশিংটন ও সিউল। সোমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন বলেছেন, তৃতীয় কোনো দেশ নয় বরং উত্তরের হুমকি থেকে বাঁচতেই এই থাড মোতায়েন করা হবে।

সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’তে প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলেছে, থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের স্থান ও সময় ঘোষণা করার পরপরই এর জবাবে সরাসরি হামলা চালানো হবে।

এতে বলা হয়, ‘আদেশ পাওয়ার পরপর দক্ষিণ কোরিয়ায় নির্দয় প্রতিশোধমূলক হামলা চালানো এবং একটি অগ্নিসাগর ও ছাইয়ের স্তুপে পরিণত করা আমাদের সেনাবাহিনীর দৃঢ় ইচ্ছা।’


এ ক্যটাগরির আরো খবর..