ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাণীনগরে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাণীনগরে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁর রাণীনগর উপজেলায় মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২ শ’ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নওগাঁ জেলার কমিটির উদ্যোগে রাণীনগর উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় সংগঠনটির নওগাঁ জেলার সভাপতি সালমান ফাসরি রাজ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, রাণীনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক রনি ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংগঠনটির নওগাঁ জেলার সভাপতি রাজ ও সাধারণ সম্পাদক আরিফ জানান, বর্তমান করোনা পরিস্থীতিতে এলাকার অসহায়, দু:স্থ, গরীব ও দরিদ্র মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা সংগঠনের সদস্যরা নিজেদের টাকা তুলে ঈদ সামগ্রী কিনেছি। এরপর স্বাস্থ্য বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে প্রতি পরিবারে ঈদ সামগ্রী হিসাবে লাচ্ছা, সেমাই, চিনি, আতব চাল ও দুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।