আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় একদিনের প্রীতি হাডুডু খেলা সোমবার রাত ৯টায় উপজেলার গৈলার দাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিসমিল্লাহ ডেকরেটরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের মাঝে রাত্রিকালীর খেলা ড্র হয়। পরে মনোয়ার সরদারের সভাপতিত্বে উভয় দলের খেলোয়ারদের মধ্যে পুরুস্কার বিতরন করেন গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, শিক্ষক সরদার শাহআলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ইসলাম, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, ব্যবসায়ী বজলুর রহমান, মামুন হাওলাদার, ইলিয়াস শরীফ প্রমুখ। খেলা পরিচালনা করেন ইউপি সদস্য সবুজ বেপারী।





