× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

বেনাপোল ইমিগ্রেশনে ১৪ দিনে ১০৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ চীন থেকে উৎপত্তি করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ভারত থেকে আগত সকল দেশের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিনে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মীরা ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
গত ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই ১৪ দিনে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মীরা ১০ হাজার ৫৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তবে কারো শরীরে ভাইরাস ধরা পড়েনি। এদিকে ভাইরাসটি ভারতে ছড়িয়ে পড়ায় সাধারণ যাত্রীরা অনেকে ভারত ভ্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি কাজ ছাড়া কেউ ভারতে যাচ্ছেন না। ভাইরাস প্রতিরোধে ইমিগ্রেশনে আগাম স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, এ পর্যন্ত কারো শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশ, বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যেহেতু সব যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তাই জনবল কিছুটা বাড়ানো হলে ভাল হতো।
এ দিকে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের আগাম স্বাস্থ্য পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তবে এ ভাইরাসটি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় তাদের মধ্যেও আতঙ্ক দেখা যায়। বেনাপোল ইমিগ্রেশনের কাস্টমস সুপারেন্টেড রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে যারা আসছেন, ভাইরাস মুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রয় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি । জানা যায়, গত ১৫ জানুয়ারি চীনে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। বর্তমানে২৩ টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০০ জনের বেশি মানুষ মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..