× Banner
সর্বশেষ
বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী

ইংলিশ মিডিয়ামে প্রতি বছর ভর্তি ফি নয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : এখন থেকে দেশের কোনো ইংরেজি মাধ্যম স্কুল একাডেমি ফি বা সেশন ফির নামে প্রত্যেক বছর পুনঃভর্তি ফি নিতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে প্রত্যেক স্কুলে পরিচালনা পর্ষদ কমিটি গঠন করে সেখানে অভিভাবকদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্দেশও দিয়েছেন আদালত।রায়ে বেতন নির্ধারণ, টিউশন ফি, শিক্ষক নিয়োগ ও স্টাফ নিয়োগ কার্যক্রম পরিচালনা পর্ষদের মাধ্যমে করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় প্রত্যেক বছর স্কুলে অডিট করে তার প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশে করতে বলেছেন আদালত। সেই সঙ্গে বেতন বৃদ্ধির ক্ষেত্রে অভিভাবকদের মতামতকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ছাড়া ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলা শিক্ষার বিষয়ে অধিকতর গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের সাবলীলভাবে বাংলা ভাষা বলা, লেখা ও বোঝার মতো শিক্ষা দিতেও বলেছেন হাইকোর্ট। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতেও প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বিভিন্ন জাতীয় দিবস পালন করতেও বলা হয়েছে।এর আগে দুপুরে দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনে জারি করা রুলের রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। গত ৫ এপ্রিল শুনানি শেষে  মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদজাহাঙ্গীর। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।

মামলার বিবরণে জানা যায়,২০১৪ সালে ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষার্থীরঅভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।রিটে শিক্ষাসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।এই রিটের প্রাথমিক শুনানি শেষে একই বছরের ২৩ এপ্রিল ইংরেজি মাধ্যম স্কুলের প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে কেন শিক্ষা বিধিমালা গঠন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশনচার্জ নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের মনিটরিং সেল গঠনেরকেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..