মধুখালী প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার ইউনিয়নের চেয়ারম্যান হতে চান জাকির হোসেন মোল্যা ।
তিনি দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক এবং যুব সমাজের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে পরিচিত জাকির হোসেন মোল্যা । যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম। জাকির হোসেন মোল্যা শুধু নিজের এলাকায় নয়, উপজেলার সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে এক ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতীয়মান হয়েছেন।
১০ নং আড়পাড়া ইউনিয়নের তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ,সস্ত্রাস ও মাদক মুক্ত,আধুনিক ও মডেল করে গড়ে তোলার জন্য এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এই সমাজ সেবক ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা। জাকির হোসেন মোল্যা জনসেবা প্রদানের মাধ্যমে একজন সফল জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় অধিষ্ঠিত। ইউনিয়নবাসীর নয়নের মনিকোঠায় শক্ত স্থান করেছেন ইতিমধ্যে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান।
ইউনিয়নবাসী এক বাক্যে তাকেই পুনরায় চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো বসাতে চান। আর জনগনের আশার প্রতি শ্রদ্ধা রেখেই জাকির হোসেন মোল্যা ইউপি নির্বাচনে এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। তিনি বলেন, পুনরায় নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবক হিসেবে পাশে থেকে কাজ করতে চাই। ইতোমধ্যে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা সমুন্নত রেখে সকল উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আমি বিগত ৫ বছরে সরকারের নির্দেশনায় ১০নং আড়পাড়া ইউনিয়নের রাস্তা-ঘাট হাটবাজার এর ব্যপক উন্নয়ন এবং গ্রাম আদালতে নিরপেক্ষ বিচার সালিশ করেছি। আমার এই দীর্ঘ ৫ বছরের নেতৃত্বে ইউনিয়নে শতভাগ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অন্যান্য ভাতা ও ৩০ কেজির চাল,১০ কেজির চাল প্রত্যেক সুবিধা বঞ্চিত মানুষের হাতে হাতে পৌছে দিয়েছেন ও আমার ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন এলাকা হিসেবে চিহিৃত হয়েছে। তিনি আরো জানান, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং বিভিন্ন মেঘা প্রকল্পের রাস্তা বাস্তবায়নসহ দেশের এই উন্নয়ন কাজ চলমান।
এই উন্নয়ন থেকে পিছিয়ে নেই মধুখালী উপজেলার ১০ নং আড়পাড়া ইউনিয়ন। আমার ইউনিয়নের গ্রামের বিভিন্ন এলাকায় নতুন করে কাঁচা (মাটি) রাস্তা নির্মাণ, ছোট-বড় কাঁচা রাস্তায় সিসি, আরসিসি ঢালাই দ্বারা পাকাকরণ, ইটের সোলিং, কালভার্ট, গাইড ওয়াল, আর্সেনিকমুক্ত নলকূপ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও হাট-বাজারের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। করোনা মহামারী দুর্যোগ মোকাবেলায় আমি আমার নিজ ইউনিয়নের প্রতিটা মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়ন করেছি, করোনাকালীন এই সময়ে সরকারি সহায়তা প্রদানসহ আমি ব্যক্তিগত অর্থায়নে, মাস্ক বিতরণ, হাত ধৌয়ার জন্য হ্যান্ড সেনেটারী এবং সচেতনামূলক কর্মকান্ড পরিচালনাসহ নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছি। যাহা অতিতে কোন চেয়ারম্যানদের এসব কর্মকান্ড করতে দেখা যায়নি। সবাইকে আমি এক চোখে দেখেছি বলে তিনি জানান।
বিগত ৫ বছর ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন। ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। সময়ে ও অসময়ে দূর্যোগের কারনে কিছু কাজ পিছিয়ে গেলেও এলাকার উন্নায়ন চোখে পরার মত,বিভিন্ন ওয়ার্ড ও পাশ্ববর্তী এলাকার সাথে সংযোগ স্থাপনের জন্য কিছু ব্রীজ এর কাজ শেষ ও কিছু চলমান রয়েছে। এছাড়াও কালভার্ট, পুল, রাস্তা মেরামত ও নতুন করে দেওয়া হয়েছে, যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত করার লক্ষ্যে তৃনমুল আগে থেকে কাজ শুরু করেছি। তাছাড়াও সরকার কর্তৃক সকল প্রদত্ত সুবিধা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে নিরলস পরিশ্রমে কোন ঘাটতি রাখিনি। তাছাড়া এই সরকারের নেতৃত্বে ইউপি জনগণকে সাথে নিয়ে ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি।
জাকির হোসেন মোল্যা আরো জানান , ১০নং আড়পাড়া ইউনিয়ন একদিন অবহেলিত ইউনিয়ন ছিলো আমি ২০১৭ সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে বর্তমান সরকারের নেতৃত্ব সেবা, উন্নয়ন, সুশাসন ইউনিয়ন বাসীকে উপহার দিয়েছি। আমি এই পাঁচ বছরে কি কি উন্নায়ন মূলক কাজ করেছি তার বিচার বিবেচনা করবে আমার ইউনিয়ন বাসী । আমি শতভাগ আশাবাদী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে জনগণের সেবার সুযোগ দিবেন। আর এ সুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। এ সময়ে তিনি আরো বলেন আড়পাড়া ইউনিয়নের উন্নয়নধারা অব্যহত রাখতে দলীয় মনোনয়ন নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে জনগনের সেবা করতে চাই। আমি আমার ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে নিজকে নিয়োজিত রাখবো, এলাকার সকল সমস্যা সমাধানে গুরুত্বপুর্ন ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ।
আড়পাড়া ইউনিয়ন এর বিভিন্ন তৃনমূল এলাকার লোকজনের সাথে কথা হলে তারা জানান, চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত। আড়পাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় প্রতি বছরই শিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ।
এছাড়াও গ্রাম পুলিশ, বিট পুলিশিং ব্যবস্থা রয়েছে ইউনিয়নটিতে, যারা সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিমাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রয়োজনজনীয় ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা দলমত নির্বিশেষে সকলের কাছে বড়ই আস্থাভাজন। সফল, জনবান্ধব ও আপোষহীন এই চেয়ারম্যান যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবে, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সকলের আন্তরিকতা ও নিরলস ভালোবাসায় ইউনিয়নের সার্বিক উন্নায়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।
আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ এহিয়া হোসাইন বলেন, ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা একজন ভালো মনের মানুষ। তাঁর মাঝে নেই কোনো অহংকার। জাকির হোসেন মোল্যার বিকল্প জাকির হোসেন মোল্যা । বর্তমান তার নেতৃত্বে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) চলমান লকডাউন এর সময় অত্র ইউনিয়ন এর গরীব অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দ পৌঁছে দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করছেন।
এমনকি রাতের অন্ধকারে নিজে ত্রান নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। এলাকার উন্নয়নে এবং কর্মীবান্ধব নেতা হিসেবে জাকির হোসেন মোল্যার বিকল্প নেই। এই ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে জাকির হোসেন মোল্যার কোন বিকল্প নেই বলে মনে করছেন ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। তারা আরো জানান, তিনি দীর্ঘ ৫ বছর যাবৎ ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
তার মেয়াদকালীন সময়ে ইউনিয়নের উন্নয়ন ছিলো চোখে পড়ার মতো তার মেয়াদকালে তিনি ১২০শতাংশ জমি বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের জন্য দান পেয়েছেন এবং সেই সব স্থানে নতুন ইউনিয়ন কমপ্লেক্য্র ভবন , হাসপাতাল, পোস্ট অফিস, ও ক্লিনিক নির্মানের জন্য সরকারের বিভিন্ন দপ্তর অধিগ্রহন করেছেন এবং অচিরেই এ সব স্থাপনা নির্মান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান একজন সৎ, যোগ্য মানুষ এবং ইউনিয়নের উন্নয়নের কারিগর হিসেবে জাকির হোসেন মোল্যার আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমরা।
পূনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচনে নির্বাচিত হয়ে, সুখে দুঃখে আবারো ইউনিয়নের জনগনের পাশে থাকবে বলে মনে করেন আড়পাড়া ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষেরা ।




