× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

`আশ্বস্ত হবে ইউনেসকো সরকারের জবাব পেলে`

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: ইউনেসকোর প্রতিবেদনে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের জবাব পেলে ইইউনেসকো আশ্বস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ইউনেসকোর প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে তা পড়ে আমরা অবাক হয়েছি এবং বিষয়গুলো হাস্যকরও বটে। আর মনে হয়েছে প্রতিবেদনটি আমাদের দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত। আশা করি সরকারের তরফ থেকে ইউনেসকোকে যে জবাব দেওয়া হবে তাতে ইউনেসকো আশ্বস্ত হবে।’

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন নির্বাচনে ভূমিকা রাখবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯ সালের আগে নির্বাচনের কোনো সুযোগ এবং সম্ভাবনা কোনোটাই নেই। আর নতুন কমিটির নেতৃত্বই আগামী নির্বাচনে ভূমিকা রাখবে।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আর আগের মতো আগুন সন্ত্রাস করতে পারে না তাই তারা বলছে, বিএনপিকে কথা বলার এবং সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না।

তিনি জানান, সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশনা বের করা হবে তাতে সরকারের উন্নয়নের পাশাপাশি বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হবে। নগরীর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে বিষয়টি বজায় রেখে সম্মেলনের প্রচারণার জন্য ব্যানার ও পোস্টার লাগানো হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বদিউজ্জামান ডাবলু, অসীম কুমার উকিল।


এ ক্যটাগরির আরো খবর..