নবাবগঞ্জ আশুড়ার বিল সংরক্ষন ও অবকাঠামো উন্নয়ন কাজ শুরু

বিপ্লব কুমার সাহা, নবাবগঞ্জ, দিনাজপুর। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের আশুড়ার বিল সংরক্ষন ও অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছেন পর্যায়ক্রমে জাতীয় উদ্যানের উন্নয়নে আরও প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা হবে। জাতীয় উদ্যানকে পর্যটনমুখী করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খ্যাত দিনাজপুরের নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান। শতবর্ষীয় আশুড়ার বিল ও উত্তর বঙ্গের সব চেয়ে বড় শালবন নিয়ে ২০১০ সালে জাতীয় উদ্যান ঘোষনা করা হয়। কিন্তু ঘোষনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও বরাদ্দের অভাবে জাতীয় উদ্যানের অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। বিগত প্রায় ২ বছর আগে পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যের উদ্যোগে জাতীয় উদ্যানের আশুড়ার বিলে স্থাপন করা হয় দৃষ্টি নন্দন আঁকাবাঁকা কাঠের সেতু এবং জাতীয় উদ্যানের রাস্তাগুলি চলাচলের উপযোগী করা হয়। এর পর থেকে শুরু হয় বিপুল পরিমান দর্শনার্থীদের আনাগুনা। কিন্তু জাতীয় উদ্যানে শৌচাগার ও বিশ্রামের কোন ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের পড়তে বিড়ম্বনায়। ফলে এলাকাবাসী জাতীয় উদ্যানের অবকাঠামো উন্নয়নের দাবী জানিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৫০ লক্ষ টাকা ব্যায়ে একটি প্রকল্প অনুমোদন হয়।

এই প্রকল্পের মাধ্যমে আশুড়ার বিল সংরক্ষন, দর্শনার্থীদের সুবিধায় শৌচাগার, বিশ্রামের নেয়ার জন্য ব্রেঞ্চ, গোলঘর নির্মান করা হবে। মঙ্গলবার(১৪ জুলাই) দুপুরে ঔ প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক(দিনাজপুর-৬)। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় উদ্যানের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তবে জাতীয় উদ্যানে একটি রেষ্ট হাউজ নির্মান, নিরাপত্তায় লোকবল নিয়োগ করা হলে জাতীয় উদ্যানের দর্শনার্থী বৃদ্ধি পাবে এবং এতে করে অনেকের কর্ম সংস্থান হবে বলে সচেতন মহলের দাবী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।