× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার ম্যাটলার অ্যাপায়ারেলস লিমিটেড  নামে একটি পোশাক কারখানায় আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়,  ম্যাডলার কারখানার আটতলা ভবনের নিচতলার স্টোররুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পরিস্থিতির অবনতি হলে গাজীপুরের টঙ্গীর দুটি ও সাভারের একটিসহ মোট সাতটি ইউনিট কাজ শুরু করে। প্রায় চার  ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানা সন্ধ্যা ৭টায় ছুটি হয়ে যায়। তবে শিপমেন্টের মালামাল নেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..