আশাশুনি মডেল প্রাইমারী স্কুলে বিদায় সংবর্ধনা

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্কুল হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসএমসি সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু।

সভায় পিটিএ সভাপতি রফিকুল ইসলাম, এসএমসি সহ-সভাপতি রেহানা পারভিন, সদস্য আছিয়া খাতুনসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর স্কুল থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।