× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

আলপনা নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা।

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

দুলাল পাল:মানিকগঞ্জ জেলায় ঘিওর থানায় তেরশ্রী গ্রামে যৌতুকের দাবী পূরণ করতে না পারায় পাষন্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক নববধূ।

নির্যাতিতা নববধূ পারিবারিক সূত্রে জানা যায়,  মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানায় রৌহা গ্রামের নিমাই সরকারের মেয়ে আলপনা সরকারের সাথে ২ বছর পূর্বে একই জেলায় ঘিওর থানায় তেরশ্রী গ্রামের সুবল রায়ের ছেলে তাপস রায়ের সাথে বিয়ে হয়।

বিয়ের সময় সুবল রায়ের পরিবারের চাহিদা অনুয়াযী বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। সম্প্রতি সুবল রায় ও তার ছেলে মিলে আলপনা রাণীর বাবার বাড়ী থেকে আরো ৮ লক্ষ টাকা দাবী করে।

কিন্তু আলপনা তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা না আনতে পারায় আলপনা রাণীকে তার শাশুড়ি কল্পনা রানী ও তার ননদ অপু মিলে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

তাছাড়া আলপনা রাণীর শ্বশুর সুবল দত্ত তার স্বামী তাপস দত্ত যখন তখন শারীরিক অত্যাচার করে। এছাড়া আলপনার আরেক ননদ ডলির স্বামী দিপংকর ঘোষ আলপনা রাণীকে নানা ভাবে অত্যাচার করার জন্য প্ররোচনা দিয়ে যাচ্ছে। দিপংকর ঘোষ স্থানীয় আশা ব্যাংকের কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..