× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

ডেস্ক

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস মেসি ও রোনালদোর থাকা নিয়ে চলছে জল্পনা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আর্জেন্টিনার জার্সি মানে আকাশি আর সাদা রঙের মিশেল। এখনো ৭ মাসের বেশি সময় বাকি রয়েছে, কিন্তু এর মধ্যেও আলোচনা চলছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্পর্কে। বিশেষ করে ফুটবল জগতের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা।

গত বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজােইন ফাঁস করেছিল ফুুটি হেডলাইনস।

ফুটি হেডলাইনস আসন্ন বিশ্বকাপের যে জার্সির নকশা ফাঁস করেছে, তাতেও রয়েছে সে চিরাচরিত ঐতিহ্য। তবে এবারের জার্সির নকশায় থাকছে ভিন্নতা।

এর মধ্যে আরও চকমপ্রদ খবর নিয়ে হাজির হলো স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’। সেটা অবশ্য আর্জেন্টাইন সমর্থকদের জন্য। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হোম জার্সির ডিজাইন ফাঁস করেছে ফুটি হেডলাইনস। যারা কি না, ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজাইন ফাঁস করেছিল। এবং সেটি মিলেও গিয়েছিল।

আর্জেন্টিনার জার্সি মানে আকাশি আর সাদা রঙের মিশেল। ফুটি হেডলাইনস আসন্ন বিশ্বকাপের যে জার্সির নকশা ফাঁস করেছে, তাতেও রয়েছে সে চিরাচরিত ঐতিহ্য। তবে এবারের জার্সির নকশায় থাকছে ভিন্নতা।

ফুটি হেডলাইনসের বরাত দিয়ে মার্কা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপের হোম কিট ফাঁস হয়েছে। নতুন নকশায় জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার উপর গ্রেডিয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ কথায়, নীল রঙের মোটা স্ট্রাইপের মাঝে হালকা রঙের মিশ্রণ থাকবে। কাঁধের দিকে থাকবে তিনটি কালো ছোট সমান্তরাল স্ট্রাইপ। আরও আকর্ষণীয় বিষয় হলো, শর্টস এবং মোজা থাকবে নেভি ব্লু রঙের। গত বিশ্বকাপে সাদা ও কালো রঙের শর্টসের সঙ্গে সাদা মোজা পরে খেলেছিল আলবিসেলেস্তেরা। আর স্বাভাবিকভাবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থাকছে তিনটি স্টার।


এ ক্যটাগরির আরো খবর..