ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজার রহমান মাহফুজ: ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক আমার সংবাদ পত্রিকার সফলতা ও গৌরবময় পথ চলার ৭ম বর্ষ পূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ বেলা ২টায় ফুলবাড়ীতে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
আমার সংবাদ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের আয়োজনে তার নিজ কার্যালয়ে অনু্ষ্ঠিত হয় আলোচনা সভা।শিশু সাহিত্যিক ও গীতিকার জনাব তৌহিদ-উল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু,কুড়িগ্রাম  জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন,ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ রাজীব কুমার রায়, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য দৈনিক আমার সংবাদ পত্রিকার সাথে সংশ্লিষ্ঠ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও দৈনিক আমার সংবাদ পত্রিকার সফলতার ধারাবাহিতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্হিত ছিলেন ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি অনিল চন্দ্র রায়,দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি রতি কান্ত রায়, দৈনিক সাইফের উপজেলা প্রতিনিধি নুরনবী মিয়া ঊনসত্তর টিভির উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ,রুপান্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।আলোচনা সভার পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর পর সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।