বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে যশোরে মামলা

যশোর অফিস:  যশোরে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এনে সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর বাদী হয়ে জুডিসিয়াল আমলি আদালতে এ মামলা করেন।

আদালতের বিচারক শাহিনুর রহমান বাদীর অভিযোগ আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিন ধার্য্য করেছেন। বাদীর অভিযোগ, গত ১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটুক্তি করেন এবং অসত্য বক্তব্য দেন। এছাড়া তিনি জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য দেন।

একই সঙ্গে মাহমুদুর রহমান বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুন-গুম নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। মাহমুদুর রহমানের এসব বক্তব্য বাদী বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দেখে ও পড়ে একে দেশদ্রোহী ধারণা করেন এবং দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেন।#

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।