× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাদারীপুর প্রতিনিধি

আমাদের উপর কারো কোন চাপ নেই, কোন দল আসবে না আসবে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত -নির্বাচন কমিশনার মো. আলমগীর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
kalkini

আমাদের উপর কারো কোন চাপ নেই, কোন দল আসবে, না আসবে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এখানোতো অন্যের উপরে চাপিয়ে দিতে পারে না। মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দ্বাদশ সংসদ  নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে একথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি আরও বলেন, যারা আসেননি তাদের আহন করেছি এবং আহন অব্যাহত রয়েছে, নির্বাচনে আসেন।  যদি এমনও হয় যে, সংবিধান অনুযায়ী যে নির্বাচন সময়সীমা রয়েছে সেটাকে রিএক্টজাস্ট করার জন্য যতক্ষণ নির্বাচন পিছানো সম্ভব। সেটাতেও আমরা রাজি আছি।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবেন। আমরা এজন্যই সম্ভবত বলছি যে এখনো এই বিষয়ে এখনো ফাইনাল ডিসিশন হয়নি। তবে অন্যান্য জাতীয়  নির্বাচনের আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি আমি এরজন্য বলছি সম্ভবত সেনাবাহিনী থাকবে। তিনি আরও বলেন, বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষণ পাঠাবে না এটা তো কখনো বলেনি। আমরা তো তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার বিভিন্ন কর্মকর্তা  ও আইন শৃঙ্খলা কর্মকর্তারা মতবিনিময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..