আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন

আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন
বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচনে উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলামরবি সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিতহয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত ওই প্রতিষ্টানের নির্বাচনে ১৫ টি পদের মধ্যে প্রত্যেক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদেবীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক পদেকুরবান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শুকুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে মমতাজ বেগম, সদস্য পদে যথাক্রমে আলাউদ্দীন আলা, আলী
আকবর, আব্দুল আলীম, জাহিদুল ইসলাম, রিতা বিশ্বাস, শরিফুল ইসলাম ও মোঃ শের আলী।
এ নির্বাচনে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলামমিল্টন প্রধান নির্বাচন কমিশনার, শহীদ নূর আলী কলেজের প্রভাষক জাফর ইকবাল ওসলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তসলিমুর রহমানসহকারী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।