ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ঘর নির্মাণকাজ চলছে। এতে করে ওই জমিতে আগে থেকে নির্মাণকাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছিল। তা অমান্য করে গড়িয়াদহ গ্রামের স্বর্গীয় বুদ্ধিশ্বর বিশ্বাস এর ছেলে বৈদ্যনাথ বিশ্বাসের ঘর নির্মানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ পেয়ে সোমবার সরেজমিন গিয়ে ঘর তৈরীর সত্যতা দেখা যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমির মালিক শিবনাথ বিশ্বাস বলেন, আমাদের শরীকের জমি হিসেবে গড়িয়াদহ মৌজার এস.এ. ৬৮০ নং খতিয়ানের ৩১৫৯ নং দাগের ৮০শতাংশের জমির মধ্যে ১১শতাংশ জমির বৈধ দাবী নিয়ে কোটে ‘মামলা দায়ের করার পর পুলিশ এসেছিল। তারা সরেজমিনে দেখে গিয়েছে।
পুলিশ প্রশাসনের নিষেধ অমান্য করে বিবাদী বৈদ্যনাথ বিশ্বাস এন্ড গং ঘরের নির্মান কাজ করছে । তবে সব ধরনের নির্মাণকাজের ব্যাপারেই আদালতের স্থিতাবস্থার (নিষেধাজ্ঞা) রয়েছে । কিন্তু জমির মালিক আদালতের আদেশ মানছেন না বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বৈদ্যনাথ বিশ^াস বলেন পুলিশ নিষেধ করার পর যে কাজ করেছিলাম তার মধ্যে কয়েকটি ইট শিবনাথ বিশ^াস খুলে ফেলেছে।




