আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

ঢাকা: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেনআজিজ আহমেদের মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ একজন একনিষ্ঠ অনুসারীকে হারালো। স্থানীয় আওয়ামী লীগে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরী (৮১) সোমবার দিবাগত রাত আনুমানিক ২:২০ মিনিটের দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।