× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

আজ রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট -তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
junaid palak

রাজধানীর মহাখালীতে ডাটা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় পুরোপুরি বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। আজ রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমেদ পলক।

আজ বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।

এর আগে, রাতের মধ্যে বাসা-বাড়িতেও পুরোদমে ব্রডব্যান্ড সেবা চালুর আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ চালু ছিল। এরপর রাজধানীর মহাখালীতে ডাটা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সেবা। একই ঘটনা ঘটে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ ইন্টারনেটকেন্দ্রিক সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..