আজ বিকেলে বাংলাদেশ- মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

বিশেষ প্রতিবেদকঃ  রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসবেন সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে।

আজ (শুক্রবার) বিকেল তিনটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণায়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাসহ দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শোয়ে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবাসহ মাদক দ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

নাফ নদীর সীমান্ত সমস্যা নিয়েও আলোচনার কথা রয়েছে।

অপরদিকে মিয়ানমারের পক্ষ থেকে ইতোপূর্বে দেয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মি-আসরার সদস্যদের আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন হতে পারে আজকের বৈঠকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।