আজ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ  আজ বুধবার নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জে, কে সরকারী হাই স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকী। এই দিনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগদান শেষে হৃদরোগে আক্রান্ত ইন্তেকাল করেন তিনি।

হযরত শাহ মজলিশ আমিন(র) ১৩তম বংশধর মাস্টার আব্দুল মতিন চৌধুরী উপজেলা তাফসীর কমিটি ও মাধ্যমিক শিক্ষত সমিতি, জুয়া যাত্রাসহ অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সভাপতি ছিলেন। মরহুম মাস্টার আব্দুল মতিন চৌধুরীর ১৭তম মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় মরহুমের চরগাওস্থ স্নেহনীড় বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্টিত হবে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবারবর্গ। তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহিন চৌধুরী, রাজু চৌধুরী, লিনা চৌধুরী, লিজা চৌধুরী , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ব্যসায়ী রেজা আহমদ চৌধুরী নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।