অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি কারনে আজই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।
২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০১৮ সালে।
বিএসসি ডিগ্রি পাওয়ার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলএলবি সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।




