আজ খুলনা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যোগ দিবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিবেন। প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন। আশা করা যাচ্ছে বেলা ২টা ৩০ মিনিটের দিকে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে।

আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ এবং খুবি ভিসি ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

ভিসি জানান, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। সমাবর্তনে ৮ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।