আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তর থেকে কান্দিরপার বাইপাস সড়ক হয়ে উপজেলা পরিষদে গিয়ে ম্যরাথন দৌড় শেষ হয়।
ম্যরাথন দৌড়ে উপস্থিত ছিলেন, উপজেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম, ৬২ ইস্ট বেঙ্গল এর উপ-অধিনায়ক মেজর মুন্তাজার রাশেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন শ্রেনীর লোকজন। ম্যারাথন শেষে শেখ হাসিনা ক্যান্টেনমেন্টের সেনাবাহিনী পক্ষ থেকে ১০ জন দুঃস্থ লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।


