× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আগৈলঝাড়ায় অপহরণের দশ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় অপহৃতা দশম শ্রেণির স্কুল ছাত্রী উদ্ধারের জন্য ১০দিন পর থানায় মামলা দায়ের। অপহরণকারীদের গ্রেফতার অভিযানে মাঠে নেমেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ওই স্কুল ছাত্রীর মায়ের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের দশম শ্রেণির পড়–য়া ওই স্কুল ছাত্রী স্কুলে ও প্রাইভেট পড়তে যাতায়াতের পথে তাকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো মাদারীপুর জেলার কালকিনী থানার মিয়ারহাট গ্রামের সাহাদাত মল্লিকের ছেলে শাহীন মল্লিক (২০)।

বিষয়টি স্কুল ছাত্রীর পরিবার শাহীনের পরিবারকে জানালেও শাহীনের পরিবার তাতে কোন কর্নপাত না করে বরং ওই স্কুল ছাত্রীকে অপহরণের হুমকি ধামকী দিয়ে আসছিলো।

এরই ধারাবাহিকতায় গত ২৯মে সকাল সাড়ে সাতটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার পথে উপজলা সদরের ব্র্যাক অফিসের ব্রীজের উপর পৌঁছলে পূর্র্বে থেকে সেখানে দাড়িয়ে থাকা শাহীন মল্লিকসহ তিন-চারজনে স্কুল ছাত্রীকে জোর করে মোটরসাইকেলে তুলে অপহরণ করে।

অপহরণের ১০দিন পরে অপহৃতা মেয়ে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য সোমবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, নং-৪ (৭.৬.২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর আলম জানান, অপহৃতা উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..