× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক

আগামীতে তরুণরাই রাষ্ট্র গঠন করবে -নাহিদ ইসলাম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
তরুণরাই রাষ্ট্র গঠন করবে

জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে। আগামীতে তরুণরাই রাষ্ট্র গঠন করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইমলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

আহবায়ক বলেন, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বার বার ভেঙে পড়েছে, আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।

তিনি বলেন, ‘২০২৪ গণঅভ্যুত্থানসহ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করবো। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।

গণমাধ্যমের সাথে কথা বলার শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র তরুণদের এই দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..