× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আগামী মাসে আসছেন জাইকার প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সফরে আসছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা । আগামী ৬ ও ৭ আগস্ট তিনি ঢাকা সফর করবেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নিহতের ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি বিচার এবং ভবিষ্যতে সহায়তা কার্যক্রম বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন জাইকার প্রেসিডেন্ট।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা বলেন, সম্প্রতি জাইকার কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে উন্নয়নের অংশ নেওয়ায় জাইকার অঙ্গীকারের একটি অংশ এ সফর।

ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। এসব আলোচনার মধ্যে শীর্ষে থাকবে নিরাপত্তার বিষয়। বাংলাদেশে অবস্থানরত জাইকার কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সংগঠনটির প্রেসিডেন্ট।

গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হন। আরো একজন আহত হন। ওই আট জাপানি নাগরিক জাইকার বিভিন্ন জরিপ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করতেন। ওই সময় তাঁদের কাজ ছিল ঢাকার যানবাহন চলাচলের উন্নয়নে অবকাঠোমো প্রকল্পের জরিপে সহায়তা।

এর আগে গত বছর অক্টোবরে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় এক জাপানি নাগরিক নিহত হন। এর পর থেকেই বাংলাদেশ সরকার নিরাপত্তা জোরদার করে। একই সঙ্গে জাইকার পক্ষ থেকে তাদের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়।

গুলশান হামলার পর গত ৬ জুলাই জাইকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, সংগঠনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়কেই তাঁরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশ্বজুড়ে জাইকার কর্মকাণ্ড চলা স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..