× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আ.লীগের পরিকল্পনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়: রিজভী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামাদল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘চাপ সৃষ্টি করতে এবং দেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেতে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেনেড হামলার দায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর চাপাচ্ছেন।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পক্ষে যারা কথা বলেছেন বিভিন্ন মহল থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।


এ ক্যটাগরির আরো খবর..