মাগুরা প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির রাজনৈতিক পরিচয় টিকে থাকবে না। বিএনপি ভেবেছিল ২০১৪ সালের নির্বাচনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে। কিন্ত জনগণ তাদের প্রতাখ্যান করেছে। আগামী নির্বাচনেও জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ,সন্ত্রাসী ,মিথ্যাচারীর দল। লন্ডনে বসে দন্ডিত তারেক রহমান ষড়যন্ত্র করছে।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় বিশেষ অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অফম আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আহবান জানান।




