× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপে চালু করেছে ই-ক্লিনিক সেবা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
অ্যাপে ই-ক্লিনিক সেবা

মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং বিস্তার নিয়ন্ত্রণে শারীরিক কনসালটেশনের বিকল্প হিসাবে হেলথ ব্রিজ চালু করেছে ই-ক্লিনিক সেবা।

হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপস (Health Bridge Prescription App) ডাউনলোড করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ই-ক্লিনিকের অন্তর্ভুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ভিডিও কন্সাল্টেশনের মাধ্যেমে চিকিৎসা সেবা নেয়া যাবে।

হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপে ই-ক্লিনিক এই মুহূর্তে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা পরিচালনা করছে বলে জানান হেলথ ব্রিজের সিইও ইমরাদ জুলকারনাইন।

হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপস ডাউনলোড করে একটি ব্যক্তিগত এ্যাকাউন্ট সক্রিয় করলে গ্রাহক পুরোপুরি কাজগবিহীন স্বাস্থ্য সেবার সুবিধা পাবে। এছাড়া ১৫টি পর্যন্ত মেডিকেল ডুকুমেন্টস আপলোড, ই-প্রেসক্রিপশন (চিকিৎসকের পরামর্শ সক্রিয়ভাবে রোগীর একাউন্টে চলে যাবে), ভিডিও মিটিং রুমের সুবিধা পাবেন।

অ্যাপটি সাধারণ নিয়মেই গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। নিজস্ব এ্যাকাউন্ট খোলার পর সাইন ইন করতে হবে। চিকিৎসার সুবিধার্থে রোগীর প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হবে। তারপর বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের জন্য কল করতে হবে হেলথ ব্রিজ কেয়ার সেন্টার নম্বরে ০৯৬১৭ ০০৪ ০০৪।

হেলথ ব্রিজ সিইও ইমরাদ জুলকারনাইন বলেন, ‘করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমশই  বাড়ছে। বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই করোনা ভাইরাস।

তিনি জানান, স্বাস্থ্যসেবাকে ডিজিটাল রূপান্তরের চিন্তা থেকে হেলথ ব্রিজের চিন্তার শুরু। গত একবছর ধরে আমাদের রিসার্চ টীম হেলথ ব্রিজ প্রেসক্রিপশন অ্যাপের ফিচার ডেভলপমেন্টের কাজ করেছে। সাধারণত আমারা দেখি ডাক্তার রোগীর সাথে ফোনে কথা বলে হাতে লেখা প্রেসক্রিপশন ছবি তুলে রোগীর যে কোনো সোশ্যাল মিডিয়া একাউন্টে পাঠিয়ে দেয়। এসব  ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে কাজ করেছি এবং তারপর বলছি ডিজিটাল হেলথের সমস্ত সুবিধা একীভূত করা বাংলাদেশে প্রথম অ্যাপ। এই সেবার ট্রাইল করতে গিয়ে ডাক্তারদের কাছে এমন উচ্ছ্বাস দেখেছি।

জুলকারনাইন বলেন, বাংলাদেশে লকডাউনের আগেই অ্যাপ উন্মুক্ত করার জন্য তৈরি থাকলেও দেশের মানুষের পরিস্থিতি বিবেচনায় ও শারীরিক কনসালটেশনের বিকল্প হিসেবে আমরা ই-ক্লিনিক শুরু করি।

হেলথ ব্রিজ কেয়ার সেন্টার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা প্রদান করে থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকের ধরন অনুয়ায়ী ৫০০ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা ভিজিট ধরা হয়েছে। গ্রাহকরা অ্যাপ থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ছাড়াও এটিএম কার্ডের মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..