রাজধানীর পুরান ঢাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপরিবহণে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে বাসচালকের সহকারীর ধর্ষণের হুমকির প্রতিবাদে রোববার সকাল ১০ টা থেকে বকশীবাজার মোড় অবরোধ করে রেখেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের হুমকিদাতার বিচার করতে হবে এবং গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাস করতে হবে।





