× Banner
সর্বশেষ
বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী

পিআইডি

অবাধ তথ্য প্রবাহের যুগে গুজব প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ -তথ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
গুজব প্রতিরোধ

অবাধ তথ্য প্রবাহের এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। স্পর্শকাতর বিষয়ে বেশি পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে জেলাপ্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে। নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, জেলাপ্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় এসব তথ্য জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরো বলেন, সরকারি দপ্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে তিনি জেলাপ্রশাসকদের কাজ করার আহ্বান জানান। ইন্টারনেটের দাম কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইন্টারনেট ব্যবসায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।


এ ক্যটাগরির আরো খবর..