× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

অদিতা হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
adita murder

নোয়াখালী জেলা শহর মাইজদীতে চাঞ্চল্যকর অদিতা হত্যাকান্ডের ঘটনার ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গেলো বছরের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪)। হত্যা মামলায় তার গৃহশিক্ষক আবদুর রহিম রনির বিরুদ্ধে আদালতে ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার এস আই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ জেলার মুখ্য বিচারিক আদালতের জিআরও অফিসে এ অভিযোগপত্র জমা দেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মামলার তদন্তে ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষ, আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, হত্যায় ব্যবহৃত ছোরা, ভিকটিম ও আসামির জামা কাপড়সহ অন্যন্য আলামত জমা দেওয়া হয় বলে জানান তিনি। চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্রে স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি তাকে একা ঘরে ধর্ষণের চষ্টা করে ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে এবং গলা কেটে হত্যা করে বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি।


এ ক্যটাগরির আরো খবর..