× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি
/ জাতীর জনক
বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিটি বাঙালিই যাকে ভালোবাসে, কিন্তু এ যেন এক বিরল ঘটনা মাত্র দুই বছর বয়সেই বঙ্গবন্ধুর প্রতি এতো ভালোবাসা। দেশের কয়েক কোটি শিশুর মধ্যে এ শিশুটি যেন সত্যিই একেবারেই অন্য রকম। বঙ্গবন্ধু সম্পর্কে জেনে তাকে ভালোবাসা এক রকম, কিন্তু একটা দুধের শিশু বঙ্গবন্ধুর সাথে যার কোনো রক্তের সম্পর্কই নেই তাও তাকে পাগলের মত ভালোবাসে যা সত্যিই অবাক হওয়ার মতো ঘটনায় বটে। শিশুটির নাম আদিল আহনাফ রিহান। যার বয়স মাত্র ২ বছর ৪ মাস। বাড়ি মাগুরা শহরের মোল্যা পাড়ায়। শিশুটির মা সুলতানা ইয়াসমিন সোনিয়া জানান,মাত্র ৮ মাস বয়স থেকেই শিশু রিহান যে কিনা বঙ্গবন্ধু কে ছাড়া কিছুই বোঝে না। যাকে সে ডাকে ‘নানা’ বলে। নানার ছবি বুকে না জড়িয়ে ধরলে তার ঘুম আসেনা। খেলনা রেখে যে সময় কাটায় বঙ্গবন্ধুর ছবি নিয়ে। সকাল থেকে রাত অবধি কেবল নয়, মাঝরাতেও কেঁদে ওঠে নানার জন্য। ওর বয়সী বাচ্চারা যেখানে মোবাইল কিংবা টিভিতে কার্টুন, ছড়া গান দেখে, সেখানে এই শিশুটি শুধু দেখে শেখ মুজিবুর রহমান কে নিয়ে গান প্রামান্যচিত্র। দিনে শতবার নানাকে আদর করে। বঙ্গবন্ধুর রক্তাক্ত ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে, বলতে থাকে” ইশ নানা ব্যথা পেয়েছে, আল্লাহ নানাকে মাফ করে দাও”। রিহানের ঘরের সব দেয়াল জুড়ে কেবল বঙ্গবন্ধুর ছবি, ব্যানার, পোস্টার। কোথাও শেখ মুজিবের ছবি দেখলে না নেওয়া পর্যন্ত শান্ত হয়না। তার সংগ্রহে রয়েছে বঙ্গবন্ধুর অসংখ্য বই, ছবি, ব্যানার, পোস্টার, ক্রেস্ট, মগ সহ বঙ্গবন্ধুর ছবি সংবলিত অনেক কিছু। বঙ্গবন্ধুর জন্য এত পাগল তাই রিহানকে তার পরিবার সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে গিয়েছিল। সেখানে গিয়েও দর্শনার্থীদের মনোযোগ কেড়ে নিয়েছিল এই শিশুটি। বঙ্গবন্ধুর সমাধির রেলিং আকড়ে ধরে রেখেছিল। পরিবারের সব সদস্যরা বুঝিয়েও তাকে আনতে পারছিলো না। একটা কথায় বার বার বলছিল, “নানা ব্যথা পেয়েছে, নানা এখানে ঘুমিয়ে আছে”। রিহানের দাদা মোঃ শরিফুল ইসলাম ও নানা  মোঃ সুলতান শেখ দুজনই মুক্তিযোদ্ধা। বাবা শাহরিয়া নেওয়াজ পেশায় ব্যবসায়ী এবং মা সুলতানা ইয়াসমিন সোনিয়া বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। আরো পড়ুন..