আগৈলঝাড়ায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন আকন কুদ্দুসুর রহমান

আগৈলঝাড়ায় বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন আকন কুদ্দুসুর রহমান
পূজামণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বরিশাল রেড ক্রিসেন্টের সভাপতি আকন কুদ্দুসুর রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সোমবার ও মঙ্গলবারের পরিদর্শন কর্মসূচিতে তিনি উপজেলার গৈলা কর্মকার বাড়ি, রাজের বাড়ি, পতিহার, মোল্লাপাড়া ও বাশাইল স্কুলপাড়া পূজামণ্ডপে যান। সেখানে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে অর্থ বরাদ্দের ঘোষণা দেন।

এ সময় আকন কুদ্দুসুর রহমান বলেন, “মঙ্গল প্রদীপের আলোয় আমাদের আলোকিত হতে হবে, আলোকিত করতে হবে সমাজকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

তিনি বলেন, ধর্মীয় উৎসব পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের সুযোগ সৃষ্টি করে। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী ছিলেন গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, বিএনপি নেতা ক্যাপ্টেন আলহাজ্ব আশ্রাফুল আলম, সাইফুল ইসলাম মুন্সী, আরিফ হোসেন ফিরোজ ও মোল্লা হোসাইন।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।