বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক জনাব আকন কুদ্দুসুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী পৌঁছে দেন গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন লাল্টু।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা ও ক্রীড়াসংশ্লিষ্টদের মতে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় পর্যায়ে প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ সরবরাহ করা হলে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠবে।
সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ উন্নয়নের বিকল্প নেই। আগৈলঝাড়ার শিক্ষার্থীদের জন্য নেওয়া এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।





