পার্টিকে নতুন মডেলে বিকাশ করতে চান ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টারঃ  চেতনা এবং অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের পার্টিকে নতুন মডেলে বিকাশ করতে চাই। একটি স্ট্রং স্পিরিটের এবং আধুনিক টিমওয়ার্ক আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আমরা কিছু কিছু পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছি।’ বললেন নতুন সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ওবায়দুল কাদের কথা জানান।

আগামী নভেম্বর জেলহত্যা দিবসে দলীয় কর্মপরিকল্পনা ঠিক করতে আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকদের সঙ্গে সভা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক

ওবায়দুল কাদের জানান, আগামী শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার মাধ্যমেই প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটিতে সজীব ওয়াজেদ জয় থাকবেন না। তিনি জানান, প্রবীণনবীনের সমন্বয়ে গঠিত নতুন কমিটিকে যুগোপযোগী করতে শক্তিশালী টিমওয়ার্ক তৈরি করা হবে

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিকেলে জাতীয় চার নেতার স্মরণে সভা করার সিদ্ধান্ত হয়েছে সভায়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।