× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর নৌকা ও স্পিড বোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না – নৌপরিবহন মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ – নজরুল ইসলাম খান ঈদুল আজহা উপলক্ষ্যে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে – স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগরে দলিত নারী, কিশোরী  ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের ভ্রমণে অবারিত সুযোগ সৃষ্টি হবে – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
বিদেশি পর্যটকদের আকৃষ্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের পার্বত্য অঞ্চল পর্যটনের এক অপার সম্ভাবনাময় ক্ষেত্র। এখানে শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের অবাধ ভ্রমণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলে বিদেশি পর্যটকদের ভ্রমণে অবারিত সুযোগ সৃষ্টি হবে।

গতরাতে রাঙ্গামাটিতে রিসোর্ট ওনার্স এসোসিয়েশন আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপেন দেওয়ান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বেকারত্ব দূর হবে এবং মানুষের আর্থিক স্বচ্ছলতা আসবে। বিদেশি পর্যটকদের ভ্রমণে কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব সমস্যা নিরসনে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে।

পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়ে অপপ্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিয়ে জনমনে কিছু শঙ্কা ও অপপ্রচার ছড়ানো হয়, যার কারণে বিদেশি পর্যটকরা ভ্রমণে দ্বিধাবোধ করেন। আমাদের সকলকে মিলে এই ভয় দেখানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। তবেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে নেতিবাচক ধারণা দূর করে ইতিবাচক প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

কাপ্তাই লেক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশাল জলরাশির কাপ্তাই লেক আমাদের এক সম্পদ। এই লেককে কেন্দ্র করে পর্যটন শিল্পের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরিকল্পনা সরকারের রয়েছে।

রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা, জেলা বিএনপি নেতা সুভাষ চাকমা, সদস্য বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..