× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আপিলের চূড়ান্ত শুনানি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
এস আলম গ্রুপের সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ১৫ বছরের জঞ্জাল ১৬ মাসে সরিয়েছি।

আদালতের এই স্থগিতাদেশ মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সাংবিধানিক পরিবর্তন আনা পঞ্চদশ সংশোধনী নিয়ে বিদ্যমান আইনি বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তিকে নির্বাচন পরবর্তী সময়ের জন্য রেখে দিল।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। গত জুলাই গণ–অভ্যুত্থানের পর হাইকোর্টে এই সংশোধনী নিয়ে রিট করা হলে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল— এই তিন পক্ষ পৃথক আপিল দায়ের করে। এই আপিলগুলোর ওপর ৩ ডিসেম্বর শুনানি শুরু হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..