× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

চোটের কারণে খেলছেন না সাউদি

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ছিটকে গেলেন টিম সাউদি চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। বাঁ-পায়ের চোটে ভুগছেন নিউজিল্যান্ডের এই পেসার।

গত মাসের শেষদিন নেলসনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাঁ-পায়ে চোট পেয়েছিলেন সাউদি। ফলে সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য তার জায়গায় দলে এসেছিলেন আরেক পেসার ম্যাট হেনরি। টি-টোয়েন্টি সিরিজেও সাউদির বদলি হিসেবে হেনরিই থাকবেন বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সাউদিকে হারানোর ব্যাপারটিকে নিজেদের জন্য ‘বিশাল ক্ষতি’ হিসেবেই দেখছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন, ‘টিম (সাউদি) অবশ্যই আমাদের দলের কার্যকরী একজন সদস্য। ক্রিকেটের তিন ফরম্যাটেই সে আমাদের শক্তিশালী পারফর্মার। ওকে দল থেকে হারানোটা আমাদের জন্য বিশাল এক ক্ষতি।’

সাউদি ঠিক কবে নাগাদ সেরে উঠতে পারেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি হেসন। তবে এই পেসার শিগগিরই চোট কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস কিউই কোচের, ‘ওর ফেরার নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না আমরা। তবে আমরা ওকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি। আশা করি, ও দ্রুতই ফিটনেস ফিরে পাবে।’

বৃহস্পতিবার মাউন্ট বে ওভালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। অকল্যান্ডে শেষ ম্যাচটি ১০ জানুয়ারি। এবারের সফরে স্বাগতিকদের কাছে টেস্ট ও ওয়ানডে- দুটি সিরিজই হেরেছে শ্রীলঙ্কা। এবার টি-টোয়েন্টিতে লঙ্কানরা কী করে, সেটাই দেখার অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..