বিএনপির সোহেল শিমুল হেলালসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগ মামলা দায়ের করে পুলিশ।

২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মারুফ কামাল খান সোহেলসহ ৪১ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দায়ের করা হয়।

মামলায় বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ১৮ জন বর্তমানে জামিনে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।