মুজিবনগরে সাবেক এমপি প্রফেসর মান্নানের গণসংযোগ

মুজিবনগর প্রতিনিধি (১৯-০৯-১৭) ঃ  মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালি ও দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, দারিয়াপুর ইউপি সাবেক চেয়ারম্যান এ্যাড. কলিমদ্দিন , ওয়াজেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডালিম খান, দারিয়াপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি কাদের আলী, লাবলু মিয়া, সাবেক সাধারন সম্পাদক একরামুল হক, মঈনুল ইসলাম,শফিকুল ইসলাম খোকা, মোনাখালি ইউপি সাবেক সদস্য আশকার আলী, আওয়ামীলীগ নেতা মোজ্জাম্মেল হোসেন, গোলাম নবীসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।