বাবু চেয়ারম্যান মার্কেটে ফেনসিডেলের ব্যবসা জমজমাট

ঝিকরগাছা প্রতিনিধিঃ বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটে ফেনসিডেল ব্যবসা চলছে প্রক্যাশ্য। বাবু চেয়ারম্যান মার্কেটে দোকান ভাড়া নিয়ে তারা বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ইয়াবা, ফেনসিডেল, গাজা., বাংলামদ সহ, আরো অনেক প্রকার নেশা দ্রব্য।
বাবু চেয়ারম্যান মার্কেটেভাড়া টিয়া ঝর্ণ কসমেটিক্্র এর মালিক রানা ওরোফে ইয়াবা রানা, চালিয়ে যাচ্ছে এসব যুব সমাজ র্ধ্বশ কারী ব্যবসা। নামে চলে কসমেটিক্্র এর ব্যবসা কিন্তু ভিতরে ইয়াবা ফেনসিডেলের সম্রাটজ্য। প্রতিদিনি প্রায় একহাজার থেকে একহাজার পাঁচশ বতল ফেনসিডেল বিক্রয় করে যার প্রতি মূল্য ৬০০ টাকা, এবং ইয়াবা বিক্রয় করে প্রতি পিচ ২০০ শত টাকা। অধিংশ কলেজের ছাত্ররা এগুলো সেবন করে। কিন্তু এভাবে যদি ছাত্ররা নেশার দিকে ঝুকে পড়ে তাহলে দেশের অবস্থা কি হবে ভবিষ্যতে তা নিয়ে চিন্তিত অবিভাবক মহল ।

এদিকে প্রশাসনের কোন ভুমিকা নেই। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত কর্মকর্তারা এসে দেখে যায় তাদের ব্যবসা ঠিক ঠাক চলছে কিনা । আরো ও একটি গুরুত্ব পূর্ণ বিষয় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ড্রাইভার এসে বসে থাকে ঝর্ণ কসমেটিক্স ইয়াবার দোকানে কে কি কিনছে ওনার কাজ হলো শুধু চিনেরাখা রাত্রি টহল দেওয়ার সময় যদি তাদের সামনে পড়ে সাথে কিছু নাওপেলে ধরে নিয়ে যায়। এবং ৫,০০০ হাজার টাকার বিনিময়ে তাদের কে ছেড়ে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।