× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

সহকারীকে চুমুর ঘটনা প্রকাশ্যে আসায় পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ জুন, ২০২১

করোনা বিধিনিষেধের মধ্যে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় প্রকাশ্যে আসায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

২৬জুন শনিবার সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

গত ৬ মে যুক্তরাজ্যের একটি দৈনিক পত্রিকায় ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন।

এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তুলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

পদত্যাগের আগে নানা চাপ ও সমালোচনার মুখে বিধিনিষেধ অমান্য করে সহকারীকে চুমু খাওয়ায় হ্যানকক দুঃখ প্রকাশ করেন এমন আচরণের জন্য ক্ষমাও চান। ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রিট বলছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি এখানেই শেষ হিসেবে ভাবতে বলেছেন তিনি। ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বরিস জনসনের।

তবে শনিবার পদত্যাগের পর বরিস জনসন বলেন, তিনি হ্যানককের পদত্যাগপত্র পেয়ে ‘দুঃখিত’।


এ ক্যটাগরির আরো খবর..