৮ বছরেও রানার বিরুদ্ধে হত্যার সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি

৮ বছরেও রানার বিরুদ্ধে হত্যার সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি

রানা প্লাজা ট্র্যাজেডির আট বছরেও বিচার কাজ শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ। করা হয়নি পুনর্বাসনও। ভবন মালিক সোহেল রানাকে অস্ত্র ও মাদক মামলায় নয়, সরাসরি হত্যাকাণ্ডের মামলা আমলে নিয়ে নতুন করে অভিযোগ গঠনের দাবি শ্রমিক নেতাদের।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টা ৪৫ মিনিট। সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজা নামের ভবনটা ধসে পড়ে। যারা সেদিন সড়কে দাঁড়িয়ে কাজে যোগ না দিতে প্রতিবাদ করছিলেন। তারাই অল্প সময়ের ব্যবধানে ভবনটির নিচে চাপা পড়ে জীবন বাঁচাতে আর্তচিৎকার করেন। দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত পরিবারের সদস্যরা বলছেন, এটি কোন দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড।

এদিকে ঘটনার আট বছর পার হলেও বিচার কাজ শুরু হয়নি। আর ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন না করায় করোনাকালীন এই মহামারিতে মানবেতর জীবনযাপন করছেন হতাহত শ্রমিক ও তাদের পরিবার।

২০১৩ সালের মে মাসে সাভার মডেল থানায় রানার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও অবৈধ সম্পদ অর্জনের চারটি দায়ের করা মামলা সিআইডির তদন্তাধীন। তবে ভবন মালিকের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডের মামলা আমলে নিয়ে নতুন করে অভিযোগ গঠনের দাবি শ্রমিক নেতাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।