× Banner
সর্বশেষ
শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার

ডেস্ক

৮ ঘণ্টা পর স্বাভাবিক ফেরি চলাচল

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
নৌরুটে ফেরি চলাচল বন্ধ

টানা ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় ৬টি ফেরিসহ শতাধিক যানবাহন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শুরু হয় ফেরি চলাচল।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা রাত থেকেই আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে  কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে। এ সময় ফেরি চলাচলের চ্যানেল ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়।

দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টার দিকে দুই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত ৬টি ফেরি মাঝ নদীতে শতাধিক যানবাহন নিয়ে আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা ।


এ ক্যটাগরির আরো খবর..