৮৪ বছর বয়সে মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা

৮৪ বছর বয়সে মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা

৮৪ বছর বয়সে মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে শেখ খলিফা মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করে।

প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

তাঁর মৃতদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক ঘনিষ্ঠরা অংশগ্রহণ করবে।

শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।